
তুমিও হয়ত জান না কিশোর, সেই কিশোরীর লাগি, মনে মনে কত দেউল গেঁথেছে কত না রজনী জাগি।
Organized by: One Click Foundation
রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করা আজকের বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই ওয়ান ক্লিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন শহরে রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য —
অটোরিকশা চালকদের সচেতন করা
যাত্রীদের নিরাপদ চলাচল সম্পর্কে নির্দেশনা প্রদান
পথচারীদের সঠিকভাবে রাস্তা পারাপারের নিয়ম জানানো
সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা তৈরি করা
ক্যাম্পেইনে আমরা লিফলেট বিতরণ, সরাসরি কথা বলা, ছোট প্রশিক্ষণ সেশন এবং ভিজ্যুয়াল ডেমোনস্ট্রেশন এর মাধ্যমে নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করি সড়ক দুর্ঘটনা হ্রাস এবং মানুষের জীবন রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে পারব।
যদি আপনার এলাকার কোনো গুরুতর সামাজিক সমস্যা, যা আপনি সরকার বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য প্রয়োজন মনে করেন, এখানে জানান।
